• সমগ্র বাংলা

দুর্নীতির সাথে কোনো আপস নয়, কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজের নির্দেশ শামা ওবায়েদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উন্নয়নমূলক কাজে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো প্রকার চাপ ছাড়াই স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার লস্করদিয়ায় এই খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা শামা ওবায়েদ ইসলাম বলেন, "শুধুমাত্র খাল খনন নয়, সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে দল-মত নির্বিশেষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" তিনি স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থান খনন কাজ উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী নগরকান্দা থানা আয়োজিত একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক প্রতিরোধ এবং জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ অপরিহার্য।

কৃষকদের সহায়তা প্রদান একই দিনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকারের নিরলস প্রচেষ্টার কথা তিনি পুনর্ব্যক্ত করে বলেন,

"কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন, তবে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতায় কোনো ছাড় দেওয়া হবে না।"

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী জিয়া খাল...

image

মাদকবিরোধী অবস্থানের জেরে হামলা, আহত ৪

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অবস্থান নে...

image

ভোগান্তি ছাড়াই নওগাঁয় কৃষকরা পাচ্ছেন জ্বালানী তেল

নওগাঁ প্রতিনিধি: দেশে দীর্ঘদিন ধরে চলছে জ্বালানী তেল সংকট। ত...

image

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ভারতীয় রুপিসহ ১ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে র‍্যাবের অভিয...

image

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগে...

  • company_logo