• সমগ্র বাংলা

নওগাঁয় পাঁচ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উপজেলা কৃষি বিভাগ এ আয়োজন করে।

এ কর্মসূচির আওতায় পাঁচ হাজার কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।

আয়োজকেরা জানান, আউশ ধানকে আপদকালীন ফসল হিসেবে ধরা হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই ফসল কৃষকের জন্য বাড়তি সহায়তা দেয়। কিন্তু বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। এ পরিস্থিতি পরিবর্তনে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আউশ চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ধান-চাল উৎপাদনে নওগাঁ বরাবরই এগিয়ে। সারাদেশের খাদ্যের সিংহভাগ সরবরাহ হয়ে থাকে নওগাঁ থেকে। বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে কৃষির নিবিড় সম্পর্ক রয়েছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি কার্ড চালুর মাধ্যমে সকলকে কৃষককে কৃষি প্রণোদোয়ানার আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফসলি জমির মাটি কাটা বন্ধে জোর দাবি, সাতকানিয়ায় এমপি জসিম ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের -তে পরিবেশ রক্ষায় এক গুরুত্...

image

নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃ...

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে বালু বোঝাই ট্রাক্...

image

নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের বার্তায় বাকৃবিতে ভেটেরিনারি...

বাকৃবি প্রতিনিধিঃ "ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের...

image

নওগাঁর চার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আদালতে দায় স্বীকার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দেশব্যাপী আলোচিত গত ২১ এপ...

image

বগুড়ায় মহিলাদল নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে...

  • company_logo