• জাতীয়

সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার। পরে, ইয়াসের খান চৌধুরী নান্দাইলে নিজ নির্বাচনি এলাকার প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

এ সময় তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, খেলাধুলার উন্নয়ন বিএনপির নির্বাচনী অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo