ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকায় ভয়াবহ অগুনে একাধিক ঝুটের গোডাউন, রিক্সার গ্যারেজ, মোটরসাইকেলের সহ বেশ কয়েকটি দোকান পুঁড়ে গেছে। এসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
শুক্রবার সাতটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। পরে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়।
স্থানীয়রা জানান, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পাশের একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় এলাকাবাসি ও স্থানীয় লোকজন আতংকে ছোটাছুটি করতে থাকেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। পরে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমান এখনো নিরুপণ করা যায়নি এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)