ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চলমান উপসাগরীয় সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান। বৃহস্পতিবার মাস্কাটে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদি অংশ নেন।
বৈঠকে উভয় পক্ষ সংশ্লিষ্ট সব পক্ষকে সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইসাম বিন তারিককে কৃতজ্ঞতা জানান, যিনি সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
ড. রহমান ওমানে বসবাসরত ৭ লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর আতিথেয়তা ও অবদানের জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওমানের পররাষ্ট্রমন্ত্রীও ওমানের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি নাগরিকদের ভূমিকার প্রশংসা করেন।
উভয় দেশ ওষুধ, খাদ্য, কৃষি এবং বন্দর লজিস্টিকসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা পারস্পরিক সুবিধাজনক সময়ে গ্রহণের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

মন্তব্য (০)