• খেলাধুলা

‎শান্তর সেঞ্চুরিতে শুরুর ধাক্কা কাটিয়ে ভালো সংগ্রহের পথে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শান্তর সেঞ্চুরিতে শুরুর ধাক্কা কাটিয়ে ভালো সংগ্রহের পথে বাংলাদেশ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে খাদে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শান্ত-লিটনের ব্যাটে। দু'জনের ১৬০ রানের জুটি বদলে দিয়েছে খেলার গতিপথ। 

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

‎টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ডাক হয়ে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার তানজিদ তামিম ফেরেন ৫ বলে ১ রান করে। দুটি চারে ২৬ বলে ১৮ করা সৌম্য সরকার আউট হলে অনেকটা চাপেই পড়ে বাংলাদেশ।

‎তবে লিটনকে সাথে নিয়ে উইকেট সামলে নাজমুল হাসান শান্তর দৃঢ় ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে টাইগাররা। আস্তে আস্তে ১০০ ছাড়ায় তাদের জুটি। ছাব্বিশতম ওভারে এসে শান্ত তুলে নেন ফিফটি। ফিফটি করতে ৭০ বল খেলেন শান্ত।

‎অপরদিকে ৭১ বল খেলে ফিফটি তুলে নেন আরেক ব্যাটসম্যান লিটন দাস। দীর্ঘ ১৯ ইনিংস পর ফিফটির দেখা পান তিনি। ৯১ বলে ৭৬ রান করে লেনক্সের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন লিটন।

‎ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন তাওহীদ হৃদয়। হৃদয়কে সাথে নিয়ে সেঞ্চুরির দিকে আগান শান্ত। ১১৩ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সেঞ্চুরি করা শান্ত ১০৫ রানে লেনক্সকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পরেন স্মিথের হাতে। সাতে নেমেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

  • company_logo