ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরে প্রায় দুই কোটি টাকার সোনা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি থানে শহরের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ২১ এপ্রিল ঢাকায় আসেন এবং সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল তার।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯শ' গ্রাম গোল্ড পেস্টসহ ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতের রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দ্বারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে খাঁটি সোনা হিসেবে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত সোনা ও বৈদেশিক মুদ্রার মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত সোনা ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...
ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...
পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...
গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

মন্তব্য (০)