• খেলাধুলা

মেসিকেই ইতিহাসের সেরা খেলোয়াড় মানেন ইয়ামাল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াজগতের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’-এর ২০২৬ আসরে সেরা উদীয়মান তরুণ ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই এই স্বীকৃতি পান তিনি।

অ্যাওয়ার্ড পেয়ে তিনি স্টেজে এসে তার আদর্শ লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতে তার পথ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, মেসিই একমাত্র ফুটবলার যিনি ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন।

চলতি বছরে ইয়ামাল নিজেকে আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম প্রভাবশালী তরুণ প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। এর আগেও ২০২৫ সালে ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে টানা দুই বছর লরিয়াসে স্বীকৃতি পেলেন তিনি।

পুরস্কার গ্রহণের সময় ইয়ামাল বলেন, ‘সেরা তরুণ ক্রীড়াবিদ’ হিসেবে প্রথমবার পুরস্কার পাওয়া তার জন্য গর্বের। মেসির সঙ্গে তুলনাকে তিনি অনুপ্রেরণা হিসেবে দেখেন এবং তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, মেসি শুধু ফুটবলের নয়, বরং সব ক্রীড়ারই এক আইকন।

ইয়ামাল আরও জানান, শৈশব থেকেই মেসিকে দেখে তিনি বড় হয়েছেন এবং তার খেলায় অনুপ্রাণিত হয়েছেন। ভবিষ্যতে মেসির মতো হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল অর্জনে ইয়ামালের গুরুত্বপূর্ণ অবদান ছিল। পাশাপাশি ২০২৪ ইউরোতে স্পেনের শিরোপা জয়ে তিনি বড় ভূমিকা রাখেন।

অনুষ্ঠানের শেষে ইয়ামাল বলেন, ক্রীড়া শুধু সাফল্যের ক্ষেত্র নয়, এটি বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনার শক্তিও রাখে। তার মতে, এই পুরস্কার নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করে, যারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

বর্তমানে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইয়ামাল। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে স্পেন দলের অন্যতম ভরসার নাম হিসেবেও তাকে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo