• সমগ্র বাংলা

পাবনায় সিএনজিতে ওড়না পেঁচিয়ে এক পরীক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া-পাকশী মহাসড়কের পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মো. জাহিদুল ইসলামের মেয়ে। তিনি দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেসমিন তার এক বান্ধবীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে পাকশীর দিকে যাচ্ছিলেন। পথে পাকশি এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত সিএনজির চাকার সঙ্গে তার পরিহিত ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে ওড়নার টানে গলায় ফাঁস লেগে তিনি সিএনজি থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবার সূত্র জানায়, পড়াশোনায় মনোযোগী জেসমিনের এমন অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo