• সমগ্র বাংলা

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ট্রাকসহ চালক হেলপার আটক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের জেলা সদরের ভবাইনগরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহি শাকিল নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকসহ একজনকে আটক করেছে স্হানীয়রা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল (১৮) জেলা সদরের ৫ নম্বর শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

নিহত পরিবারের স্বজনরা জানান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষার্থী শিক্ষার্থী শাকিল ক্লাশ শেষে বাই সাইকেল চালিয়ে বাড়ী ফেরার সময় ভবাইনগর এলাকায় ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। এসময় বিকাল ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে স্হানীয়রা। 

কোতয়ালী থানার ইনচার্জ নুর নবী জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু জনিত সরকারি ক্ষতি পুরনের ৫লাখ টাকা এবং মামলা দায়ের সাপেক্ষে ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনে তার আশ্বাসে অবরোধ তুলে নেয় স্হানীয়রা। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo