• লিড নিউজ
  • জাতীয়

তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে, কড়া রোদে না থাকার পরামর্শ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

‎সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে বিডব্লিউওটি জানায়, মঙ্গলবার থেকে ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত খুলনা রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশকিছু জেলায় তা মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে।
‎
‎পোস্টে আরও জানানো হয়, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি, খাগড়াছড়ি ও এর আশপাশের কিছু স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬ ডিগ্রি- ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
‎
‎এ সময় খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠতে পারে।
‎
‎তাই হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। 

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo