• লিড নিউজ
  • জাতীয়

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প। এতে রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে মৃদু কম্পন। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে দেশে এই ভূকম্পন অনুভূত হয়। 

আর্থকোয়েক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৬টা ২৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। অধিক গভীরতার কারণে ভূপৃষ্ঠে এর তীব্রতা কিছুটা কম ছিল, ফলে মাঝারি মাত্রার হওয়া সত্ত্বেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

 এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, মঙ্গলবার ভোররাতে মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ২১ এপ্রিল ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং-এ।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

মন্তব্য (০)





image

‎জ্বালানির সঙ্গে নিত্যপণ‍্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় হ...

নিউজ ডেস্কঃ সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে...

image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক...

নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় হযরত শা...

image

তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে, কড়া রোদে না থাকার পরামর্শ

নিউজ ডেস্কঃ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝ...

image

‎রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

নিউজ ডেস্কঃ রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রা...

image

পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়...

  • company_logo