• সমগ্র বাংলা

পাম্পে দীর্ঘ লাইন, ট্যাগ অফিসারের সামনেই সরানোর হচ্ছে পেট্রল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ইসলাম পেট্রোলিয়াম পাম্পে দায়িত্বরত ট্যাগ অফিসারের সামনে প্লাস্টিকের ড্রামে করে পেট্রল সরানোর অভিযোগ উঠেছে। 

সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর কয়েকজন ব্যক্তিকে পেট্রল নিয়ে যেতে দেখা যায় বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

এ ছাড়া সকালেও ড্রামে পেট্রল নেওয়াকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ইসলাম পেট্রোলিয়াম পাম্পে পেট্রল বিক্রি শুরু হয়। এ সময় মোটরসাইকেলচালক ও সাধারণ গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যায়। এর মধ্যে কয়েকজন বড় প্লাস্টিকের ড্রাম নিয়ে পেট্রোল সংগ্রহ করেন। পরে আরও কয়েকজন ড্রাম নিয়ে তেল নিতে এলে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গ্রাহকরা বাধা দেন।

এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে উপজেলা সহকারী কমিশনারের উপস্থিতিতে তেল বিক্রি শুরু হয়। তবে অভিযোগ রয়েছে, বিকেল সাড়ে ৪টার দিকে সহকারী কমিশনার চলে যাওয়ার পর আবারও পেট্রল নেওয়া শুরু হয়।

এ বিষয়ে ট্যাগ অফিসার মো. আরিফুর রহমান বলেন, সকালে আমি ছিলাম না, তখন কী হয়েছে জানি না। হাসপাতাল, ব্যাংক ও পরীক্ষাকেন্দ্র থেকে আবেদন করায় তাদের প্রয়োজন বিবেচনায় পেট্রল দেওয়া হয়েছে।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি বলেন, বিকেল পর্যন্ত সেখানে ছিলাম। পাচারের বিষয়টি জানি না। অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

স্টেকহোল্ডার গণ সচেতনতা হলেই অনেক বিচার গ্রাম আদালতে নিস...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে জেন্ডার সংবেদনশীল ...

image

ফরিদপুরে ডিবি পুলিশের জালে ২ মাদক কারবারি, উদ্ধার ৮০০ গ্র...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) প...

image

ফরিদপুরে গৃহবধূকে শিকলবন্দি করে অমানবিক নির্যাতন, পুলিশি ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক তরুণীকে শ...

image

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর ...

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে বিষ প...

image

নড়াইলে টিসিবির পণ্যবাহী গাড়ি গর্তে চিনি, ডাল ও ডিটারজেন্ট...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প...

  • company_logo