• সমগ্র বাংলা

গোপালপুরে হাম-রুবেলার টিকা দান ক্যাম্পেইন উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ হাজার ৮৩১জন শিশু হাম- রুবেলার টিকা পাচ্ছে। আজ সোমবার সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হাম-রুবেলা ক্যাম্পেইন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো জিল্লুর রহমান ক্যাস্পেইন/২০২৬ উদ্বোধন করেন। 

জানা যায়, সাত ইউনিয়নে২৩ হাজার ৯১১ জন এবং পৌরসভায় ৩ হাজার ৯২৯ জন শিশু টিকার আওতায় আসছে। ১১ মে পর্যন্ত ১১ কর্ম দিবসে ছয় মাস হতে পাঁচ বছরের কম বয়সী শিশুকে এক ডোজ করে এ টিকা প্রয়োগ করা হবে। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল ইসলাম। তিনি স্থানীয় সংবাদকর্মীদের জানান, হামরোগীদের সেবায় এখানে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে ১৬ জন শিশুকে চিকিৎসা দেয়া সম্ভব। হামে কোন শিশুর মৃত্যূ ঘটেনি। তিনি হাম-রুবেলা কর্সূচিকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।।

 

মন্তব্য (০)





image

স্টেকহোল্ডার গণ সচেতনতা হলেই অনেক বিচার গ্রাম আদালতে নিস...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে জেন্ডার সংবেদনশীল ...

image

ফরিদপুরে ডিবি পুলিশের জালে ২ মাদক কারবারি, উদ্ধার ৮০০ গ্র...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) প...

image

ফরিদপুরে গৃহবধূকে শিকলবন্দি করে অমানবিক নির্যাতন, পুলিশি ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক তরুণীকে শ...

image

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর ...

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে বিষ প...

image

নড়াইলে টিসিবির পণ্যবাহী গাড়ি গর্তে চিনি, ডাল ও ডিটারজেন্ট...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প...

  • company_logo