• সমগ্র বাংলা

পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ, কালিয়ায় বালু খেকোদের দণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত সোহেল রানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে নাজির খান নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, নবগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার উত্তর মহাজন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়। একই সাথে মূল অভিযুক্ত নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করা হয়।

পরবর্তীতে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অনুযায়ী মূল অভিযুক্ত নাজির খানকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হবে না মর্মে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম জানান, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অবস্থান অত্যন্ত কঠোর। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo