• লিড নিউজ
  • জাতীয়

বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন দল-মতের মানুষদের বিনাবিচারে শাস্তি দেওয়া হয়েছে। আইনের শাসনের অপব্যবহার করে মানুষদের নির্যাতন করা হতো। দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

‎তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচারকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

‎এছাড়াও অহেতুক হয়রানি ও দুর্ভোগ থেকে বিচারপ্রার্থীরা রক্ষা পাবেন বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি এমন বিচারব্যবস্থা চালু করবে, যা প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ—সবার জন্য সমান হবে। আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

‎এর আগে, সকাল ১১টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

সাইবার নজরদারিতে প্রশ্নফাঁস শনাক্ত হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে শিক্ষাম...

image

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, ফলক উন্মোচন করলেন প্রধ...

নিউজ ডেস্কঃ দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর অবশেষে সিটি করপো...

image

বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার’ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত ...

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার বিচার বিভাগকে দেশের মানুষের জ...

image

‎মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব ন...

নিউজ ডেস্কঃ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্...

image

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার...

  • company_logo