• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সংশ্লিষ্ট দুই মামলায় দুইজনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার পৌরসভার দেওপাড়া এবং উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ, এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট দুটি মামলার নিষ্পত্তি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দেওপাড়া এলাকার সৈকত দত্ত (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারে নির্যাতন চালানো এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। অপরদিকে, শিবপুর এলাকার জাকির (৩৮) ১ পিস ইয়াবাসহ আটক হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo