• সমগ্র বাংলা

পাবনায় হিন্দু ধর্মকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে হিন্দু ধর্মকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মো. আওয়াল হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।

আওয়াল হোসেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়রে কাটাখালী গ্রামের মহর চাঁদের ছেলে। এ ব্যাপারে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের স্বপন কুমার বিশ্বাসের ছেলে সমীর কুমার বিশ্বাস থানায় একটি মামলা করেছেন।

অভিযোগে জানা গেছে, অভিযুক্ত আওয়াল হোসেন গত ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি লগ্ন উপলক্ষে ১৩ ও ১৪ এপ্রিল বোঁথর মহাদেব মন্দির চত্বরে চড়ক পূজায় চড়ক গাছে দুধ ও চিনি দেওয়া নিয়ে ও হিন্দু নারীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করে স্ট্যাটাস দেন। হিন্দুদের অভিযোগ আওয়াল হোসেন হিন্দু ধর্মকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরণের পোস্ট দিয়েছে।

অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পেনাল কোডের ২৯৫ ধারায় মামলা দায়ের করে। এদিন রাতেই গ্রেফতার করা হয় আওয়াল হোসেনকে।  শনিবার (১৮ এপ্রিল) তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo