• সমগ্র বাংলা

মানিকগঞ্জে আতিকা হত্যা মামলার প্রধান অভিযুক্ত নাঈম গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে মাদ্রাসার ছাত্রী আতিকা হত্যা মামলার প্রধান সন্দেহ ভাজন নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) পুলিশ সুপার মোঃ সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত আতিকার মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার করা হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি চালানো হয়।

পরে স্থানীয় এক কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্দেহের ভিত্তিতে প্রতিবেশী নাঈমকে দায়ী করা হলে উত্তেজিত জনতা তার স্বজনদের ওপর হামলা চালায়। এতে নাঈমের পিতা পান্নু মিয়া (৪৫) ও চাচা ফজলু (২৮) নিহত হয়। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়।

আহত নাজমুলকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত নাঈম পলাতক ছিল। অবশেষে শুক্রবার রাতে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo