• খেলাধুলা

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বাংলাদেশে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে আছে চারটি বড় চমক। 

৪ জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে যারা আছেন অভিষেকের অপেক্ষায়। তারা হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজি ঘোরি। এই চারজনের মধ্যে কেবল ঘোরির আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। গত মাসে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি।

দলের নেতৃত্বে থাকবেন শান মাসুদ। দলের পাঁচ সদস্য আওয়াইস, ইমাম-উল-হক, ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান এখন লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন। 

পিএসএলে যারা খেলছেন তাদের বাদ দিয়ে বাকি সদস্যরা ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্প শেষ হবে ১ মে। পিএসএল খেলোয়াড়রা তাদের দলের অভিযান শেষ হলে ক্যাম্পে যোগ দেবেন। দলটি ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। যাদের দল ৩ মে পিএসএল ফাইনালে খেলবে তারা সেই ম্যাচের পরপরই বাংলাদেশে আসবেন।

দুটি টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ মে ও ১৬ মে। টেস্ট দুটি হবে ঢাকা ও সিলেটে।

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

  • company_logo