• সমগ্র বাংলা

চাটমোহরে এক শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক তুষারকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে।

এজহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের এক কৃষকের  কন্যা শিশুকে একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে রিয়াদ সরকার তুষার (১৮) বৃহস্পতিবার বিকেলে ফুল এবং আম দেবার কথা বলে তার বাড়ির পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক তুষার পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছে। আসামি তুষারকে শুক্রবার রাতেই গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo