ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভোরে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর ৪:৩০টা থেকে সকাল ৭:৩০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নাপিতের চর এলাকা থেকে ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার জব্দ করা হয়। এছাড়া মৌলভীর দোকান এলাকায় জাফর আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট আরও ২টি স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয়।
এদিকে, উপজেলার উত্তর ছদাহা এলাকায় অকৃষি জমিতে মাটি কাটার অনুমতি নিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে মোঃ সোহেল (৪০)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)