• সমগ্র বাংলা

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জোয়ারসাহারায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড ‘স্বপ্ন’র নতুন একটি আউটলেট। আজ বৃহস্পতিবার রব ভবন, জোয়ার সাহারা বাজারের বারিধারা ডিওএইচএস পকেট গেট এর সাথে অবস্থিত এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা স্বপ্ন’র বিস্তৃত নেটওয়ার্কে ৮৬৬তম আউটলেট হিসেবে যুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল আলম রাসেল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার অফ (অপারেশন) মোঃ কৌশিক রহমান হেড অফ অপারেশন, (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) এবং মো: নাসিরুল কবির, রিজিওনাল হেড অফ অপারেশন। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, “আমাদের লক্ষ্য শুধু আউটলেট সম্প্রসারণে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি এলাকায় গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা গড়ে তোলা। জোয়ারসাহারার এই নতুন আউটলেটের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখানে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যেখানে মানসম্মত পণ্য, সহজলভ্যতা এবং সেবার মান, সবকিছু মিলিয়ে কেনাকাটা হবে আরও সুবিধাজনক ও আরামদায়ক।”

উদ্বোধনকে ঘিরে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিশেষ অফার ও মূল্যছাড়, যা কেনাকাটায় দেবে বাড়তি সুবিধা ও আনন্দ।

এই আউটলেটে একসাথে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী, তাজা ফলমূল ও সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য। পরিকল্পিত স্টোর বিন্যাস, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য এখানে সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ কেনাকাটার ব্যবস্থা রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo