• সমগ্র বাংলা

লালমনিরহাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো, ত্রাণ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বরপাড়া গ্রামের স্বর্ণামতী সতী নদীর ওপর পাকা সেতু না থাকায় সারপুকুর ইউনিয়নের ৬টি গ্রামের ১০ হাজার মানুষ যাতায়াত সমস্যায় পড়েছে।নদীপাড় হয়ে ২ কিলোমটিার দুরত্বের উপজেলা সদরে আসতে হয় ৭ কিলোমিটার পথ ঘুরে।অনেকেই জীবনের ঝুকি নিয়ে নদীটির ওপর নির্মিত রেলসেতু দিয়ে চলাচল করে।এদিকে স্থানীয়রা নিজস্ব অর্থ ব্যয়ে একটি বাঁশের সাঁকো নির্মান করে চলাচল করছে।কিন্তু প্রতিবছর মেরামত করতে অনেক ব্যয় হয়।গ্রামবাসীর দাবী একটি পাকা সেতু নির্মানের
সরেজমিনে দেখা যায়,নদীটির ওপর মাত্র ৩০ মিটার একটি পাকা সেতু নির্মান হলে মসুর দৈলজোড় , হরিদাস,বিরানী,কান্তেশ্বরপাড়া,খারুভাজ সহ ৬টি গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াত সহজ হয়। নদীটিতে পাকা সেতু না থাকায় সেখানকার মানুষের দুর্ভোগের শেষ নেই।কৃষিজ পণ্য আনা নেয়া,জরুরী কাজে উপজেলা সদরে ও চিকিৎসা সেবা নেয়ার জন্য হাসপাতালে যাতায়াত সহ সকল কাজে দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা।নদীটির ওপর অবস্থিত রেলসেতু দিয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন।স্থানীয়রা নদীটি পারাপারের জন্য নিজ খরচে ২০১০ সালে একটি বাঁশের সাঁকো নির্মান করে।কিন্তু বর্ষাকালের প্রবল শ্রোতে সাকোঁটি প্রতি বছরই ভেঙ্গে যায় এবং তা প্রতি বছরই মেরামত করতে হয়।
স্থানীয় বাসিন্দা পরিমল চন্দ্র রায়,আব্দুল খালেক, দীপ্তি রানী রায় জানান,নদীটি পার হয়ে আমাদের জমি জায়গায় চাষাবাদ করতে হয়।চাষাবাদের ফসল বাড়িতে নিতে অনেক ভোগান্তি পেতে হয়। অনেক সময় নদীতে পড়ে শস্য নষ্ট হয়ে যায়।
স্থানীয় উদ্যোক্তা বীরেন্দ্রনাথ রায় জানান,এলাকাবাসীর সহযোগিতায় নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। কিন্তু প্রতিবছর বর্ষাকালে পানির তীব্র স্রোতে বাসের সাঁকোটি ভেঙ্গে পড়ে। আবার তা মেরামত করতে হয়। এতে আমাদের অনেক খরচ হয়। তাই নদীটির উপর একটি পাকা সেতু নির্মাণ হলে দুই পাড়ের মানুষের চলাচলের ভোগান্তি কমে যাবে।
দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের লোকজন কয়েকদফা সরেজমিনে পরিদর্শন করলেও নদীটির ওপর কোন সেতু নির্মানের ব্যবস্থা নেয়নি।এলাকাবাসী একাধিকবার লিখিত আবেদন জানিয়েও সুফল পাননি। পাকা সেতুর দাবিতে স্থানীয়রা বাঁশের সাঁকো উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে।
আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার বিধানৎকান্তি হালদার নদীটির ওপর সেতু নির্মানের প্রয়োজনীয়তা উল্লেখ করে জানান,নদীটির উপর পাকি সেতু নির্মাণের জন্য চেষ্টা করা হচ্ছে। এব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় বরাদ্দ নেয়া হবে। অবিলম্বে স্বর্নামতী সতী নদীর ওপর পাকা সেতু নির্মানের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo