• লিড নিউজ
  • জাতীয়

‎এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমকে সামনে রেখে আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। এদিন দিবাগত রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

‎প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

‎এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করার সুযোগ পাচ্ছেন। হজযাত্রীদের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

‎এবারের হজে যাত্রীদের জন্য একটি বিশেষ সুখবর হলো বিমান টিকিটের মূল্য হ্রাস। গত বছরের তুলনায় এবার টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছে। সরকারের বিশেষ উদ্যোগে টিকিটের এই মূল্য সমন্বয় করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

‎হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি দক্ষ মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে। তারা মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে হাজিদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo