• লিড নিউজ
  • জাতীয়

'বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’  ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে নিজস্ব তত্ত্বাবধানে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

‎বুধবার (১৫ এপ্রিল) রাতে বনানীর ৪৪ নম্বর ভবনটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুর রহমান সানি সাংবাদিকদের এ তথ্য জানান। 

‎সানি জানান, বনানী ১২ নম্বর রোডের ওই ১১ তলা ভবনে আগুন লাগার খবরটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি হতাহতের আশঙ্কা থেকে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেন।

‎বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
‎প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, প্রধানমন্ত্রী আগুন লাগার খবরটা পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন রাখা যায়। তিনি আমাকে ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে পাঠিয়েছেন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে।

‎তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে একটি আধুনিক অ্যাম্বুলেন্সসহ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে কোনো ব্যক্তি আহত হলে তাকে এক মুহূর্ত দেরি না করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়।

‎অপারেশন চলাকালীন প্রধানমন্ত্রী কয়েকবার ফোন দিয়ে পরিস্থিতির খোঁজ নিয়েছেন বলে জানান সানি। তিনি বলেন, ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করছে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করেছেন। 

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo