• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাকাবাসী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের ভাসা গোকুলনগর গ্রামে ধারাবাহিক চুরির ঘটনায় দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। একাধিকবার অভিযুক্তের পরিবারকে সতর্ক করা হলেও কার্যকর কোনো পরিবর্তন না আসায় ক্ষোভ জমতে থাকে স্থানীয়দের মধ্যে।

সম্প্রতি পার্শ্ববর্তী সাধুরগোল্লা (পশ্চিমপাড়া) গ্রামের সিএনজি চালক দ্বীন ইসলামের বাড়িতে টিউবওয়েল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে চোর চক্রের এক সদস্য মাজহারুল ইসলাম (৩২)। গত ১১ এপ্রিল দিবাগত রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

এরই জেরে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে মাজহারুলের বাড়িতে ভাঙচুর চালায়। দীর্ঘদিনের চুরির ঘটনায় সৃষ্ট ক্ষোভ থেকেই এই প্রতিক্রিয়া বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে একই দিন বিকালে পরিস্থিতি শান্ত করতে এবং ভবিষ্যতে চুরি প্রতিরোধে করণীয় নির্ধারণে উদ্যোগ নেয় এলাকার যুবসমাজ। ভাসা গোকুলনগর গ্রামের যুবক আমিনুল হক সজিব, আশিকুর খান মিন্টু, হাসিবুল হাসান পরান, নাইম ইসলাম ও মনিরুজামান হুজাইফার উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রামে কোনোভাবেই চুরি হতে দেওয়া যাবে না। তবে একইসঙ্গে তারা স্পষ্টভাবে জানায়, বাড়িঘরে হামলা বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডের পক্ষেও তারা নয়।

বৈঠকের পর যুবসমাজ মাজহারুলের বাড়িতে গিয়ে তার পরিবারকে আবারও সতর্ক করে। তারা পরিবারকে অনুরোধ জানায়, মাজহারুল যাতে ভবিষ্যতে চুরির সঙ্গে জড়িত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। পাশাপাশি সতর্ক করে বলা হয়, জেল থেকে মুক্তি পেয়ে সে যদি পুনরায় চুরির সঙ্গে জড়িত হয়, তাহলে এলাকাবাসী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

বৈঠকের উদ্যোক্তা হাসিবুল হাসান পরান ও মনিরুজামান হুজাইফা বলেন, মাজহারুল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত। বিভিন্ন সময় তাকে এই পথ থেকে ফেরানোর চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। এতে আমাদের গ্রামের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং আশেপাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
তারা আরও বলেন, সকালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা বিক্ষুব্ধ জনতার কাজ। আমরা এমন ঘটনার পক্ষে নই। তাই বিকালে বৈঠক করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসী আশা করছেন, প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগে দ্রুত চুরি নির্মূলে স্থায়ী সমাধান আসবে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, চুরির ঘটনায় অভিযুক্ত মাজহারুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বাড়িঘর ভাঙচুরের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo