• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

‎বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করলেন বিদেশি কূটনীতিকরা

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নরওয়ের রাষ্ট্রদূত ছিলেন।

‎মঙ্গলবার (১৪ এ‌প্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গে‌ছে, রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণের সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে বৈশাখী শোভাযাত্রা দেখেছেন বিদেশি কূটনীতিকরা।

‎ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সস্ত্রীক এ‌সে‌ছেন বৈশাখী শোভাযাত্রা দেখ‌তে।

‎এ ছাড়া, শোভাযাত্রা দেখ‌তে এ‌সে‌ছেন ভারত, ইউ‌রোপ, মধ‌্যপ্রাচ‌্য ও দ‌ক্ষিণ-পূর্ব এ‌শিয়া মিশ‌নের ক‌য়েকজন কূটনী‌তিক‌। তা‌দের নিরাপত্তা দি‌চ্ছেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় প্রশাসন।

‎ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন‌কে শোভাযাত্রা বেশ উপ‌ভোগ কর‌তে দেখা গে‌ছে। দুই রাষ্ট্রদূতই তা‌দের মোবাইল ফোনে শোভাযাযাত্রার ছ‌বি তোলাসহ সেল‌ফি‌ তুল‌ছিলেন।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বিদেশি কূটনীতিকদের দেখভালের দা‌য়িত্বে ছিলেন। তি‌নি বলেন, শোভাযাত্রা অনুষ্ঠান দেখতে বি‌ভিন্ন দেশের কূটনী‌তিকরা এসেছেন। দুইজন রাষ্ট্রদূত এসেছেন, আরও অ‌নেক মিশনের কূটনী‌তিকরা এসেছে; তা‌রা সস্ত্রীক এসেছেন।

মন্তব্য (০)





image

জোরদার হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

নিউজ ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্...

image

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক : মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈ...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর স...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংল...

image

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক : মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এব...

image

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরে কী আলোচনা হলো

নিউজ ডেস্ক : গত মঙ্গলবার (৫ মে) তিন দিনের সরকারি সফরে চীনের ...

  • company_logo