• লিড নিউজ
  • জাতীয়

‎তৃণমূলের উদ্যোক্তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভরতার দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।

‎ঢাকার বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতিতে ‘চয়নিকা নারী উদ্যোক্তা উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‎বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তামান্না রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ফ্যাশন আইকন ও ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিবি রাসেল।

‎মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল ও সংকটপূর্ণ পরিস্থিতিতে স্বাবলম্বী হওয়াই একটি জাতির টিকে থাকার প্রধান শক্তি। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই টেকসই উন্নয়নের পথ।

‎নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, নারী উদ্যোক্তারা কুটির শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা, ফ্যাশন, হস্তশিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ নানা খাতে যুক্ত হয়ে শুধু নিজেদের পরিবার নয়, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও অবদান রাখছেন।

‎তিনি বলেন, তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ এখনও সীমিত। তাই গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে তোলা এবং গ্রামীণ পণ্যের সহজ বাজারজাতকরণ নিশ্চিত করতে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

‎অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, তাদের কার্যক্রম যেন শুধু শহরকেন্দ্রিক না হয়ে গ্রামীণ নারীদেরও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করে।

‎বিশেষ অতিথির বক্তব্যে বিবি রাসেল বলেন, বাংলাদেশের সাধারণ মানুষই তার অনুপ্রেরণার উৎস। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে কাজ করার মধ্য দিয়েই তিনি আন্তর্জাতিকভাবে সফলতা অর্জন করেছেন।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার।

‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উৎসবের স্বাক্ষর বোর্ড উদ্বোধন করেন এবং নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

মন্তব্য (০)





image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo