• লিড নিউজ
  • জাতীয়

সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে সারাদেশে চাঁদাবাজ নির্মূলে পক্ষপাতমুক্ত তালিকা তৈরির কাজ চলছে এবং তালিকা ধরে শিগগিরই অভিযান শুরু হবে। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার চিত্র তুলে ধরা হয়। যার মধ্যে গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

এর মধ্যে চট্টগ্রামের বাকলিয়ায় ব্যবসায়ীর কব্জি বিচ্ছিন্নের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পতেঙ্গা উপকূলে ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ৯ জন।

এছাড়া, ৫০ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাব।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo