• খেলাধুলা

‎নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) ঘোষিত স্কোয়াডে পাকিস্তান সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি সব ক্রিকেটারই দলে জায়গা ধরে রেখেছেন। ফলে নতুন কোনো মুখ যুক্ত হয়নি বা কাউকে বাদও দেওয়া হয়নি।

‎পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও আফিফ হোসেন ও সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। নিয়মিত সদস্যদের মধ্যে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস।

‎আসন্ন সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল প্রথম দুটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষটি চট্টগ্রামে।

‎টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল থেকে। প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে (২৭ ও ২৯ এপ্রিল) এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে (২ মে)।

‎ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা থেকে, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টা থেকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

‎বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

  • company_logo