• সমগ্র বাংলা

বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ, নারীসহ আটক-৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শীলখালীতে প্রাইভেট কারযোগে ইয়াবা পাচারকালে  ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী গ্রেফতার করেছে উখিয়া ৬৪ বিজিবি।

গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ শাহপরীর দ্বীপ  উত্তর পাড়ার বাসিন্দা মৃতঃ হাবিবুর রহমান এর ছেলে কার চালক মোঃ মাসুদ শরিফ (২২) এবং কক্সবাজার শহরের  সমিতিপাড়ার বাসিন্দা মৃতঃ সফিকুল ইসলাম"র  মেয়ে  বিউটি (২৭) ও মৃতঃ আব্দুর রশিদ"র  মেয়ে মাহিম (১৯)।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: জহিরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়,  ১০ এপ্রিল শুক্রবার  ভোরবেলা সাড়ে ৩ টার সময়  টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট-কার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ  তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে প্রাইভেট-কারের তেলের টাংকির ভিতরে কালো ও খাকী কসটেপ দ্বারা প্যাঁচানো ২১টি পোটলা পাওয়া যায়। যা গণনা করে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারের কাজে জড়িত 

কার চালক মোঃ মাসুদ শরিফ,  যাত্রী  বিউটি  ও  মাহিমকে আটক  করা হয়। এ ছাড়া জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট-কারসহ ৩টি এ্যান্ড্রেয়ড মোবাইল। 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য  টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo