ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বগুড়া-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ১৫০টি কেন্দ্রে ভোট দেবেন প্রায় সাড়ে ৪ লাখ ভোটার। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালেই আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় নির্বাচনি সরঞ্জাম।
নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণের সবপ্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি অসুস্থতাজনিত কারণে মারা যান শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী। এরপর আসনটির নির্বাচন স্থাগিত করা হয়েছিল।
নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...
নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...
নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

মন্তব্য (০)