• সমগ্র বাংলা

ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে নড়াইলে ‘ক্যাব’-এর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জিম্মি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে ফেলছে। এর ফলে বাজারে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বক্তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং এসব অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্যাব নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং কারসাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সরকার নির্ধরিত মুল্যে ভ্যাজ্যতেল বিক্রি করার দাবী জানানো হয়।

মানববন্ধনে ক্যাব নড়াইল জেলা শাখার  সভাপতি মলয় নন্দি, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক সমাজ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo