• সমগ্র বাংলা

চাটমোহরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে সামনে এ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় বিতরণের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

চলতি খরিপ ১ মৌসুমে চাটমোহর উপজেলায় রোপা আউশ, মুগ, তিল ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সর্বমোট ৩ হাজার দুই শত জন কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

এসময় উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লি উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল উপস্হিত ছিলেন ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের সহযোগিতা হিসাবে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হচ্ছে। আমরা আশা করছি উপকরণ পেয়ে কৃষকেরা তা মাঠে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের জিরো পয়েন্টে ৩৬০ কিলোমিটার পাড়ি ট্রাই এ্যাথলেট...

দিনাজপুর প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই এই লক্ষ্যকে সামনে রেখে ঢাকার ...

image

সার সিন্ডিকেট বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় লাঠি মিছিল ও র...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক ব...

image

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে রাত পোহালেই ভোট, কে...

বগুড়া প্রতিনিধি : ৯ এপ্রিল জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। ...

image

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠ...

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলা...

image

বগুড়ায় শিক্ষাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পনা নেয়া হচ্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল...

  • company_logo