ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার (৮ এপ্রিল) সকালে র্যাব-২ এর নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান।
আটকদের মধ্যে ৬ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।
দালাল চক্রের ফাঁদে পড়ে অনেকে হয়রানির শিকার হন, তাই এমন অভিযান বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দালালবিরোধী অভিযানে গ্রাহক হয়রানি কমবে, এ প্রত্যাশা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের। নিজ তত্ত্বাবধানে ফরম পূরণ, টাকা জমা দেয়ার আহবান জানান তারা।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...
নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

মন্তব্য (০)