• সমগ্র বাংলা

লালমনিরহাটে ভোজ্যতেলের সিন্ডিকেট রোধে ক্যাবের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি অবিলম্বে নিশ্চিত করা, সয়াবিন তেলের বাজার সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ,বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি ও অভিযান করা, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ। নন ফুড গ্রেড ড্রামের তেল সংরক্ষণ ও বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধ করা। ভোজ্য তেলের জন্য ফুড গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার মিশন মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব লালমনিরহাট শাখার সহ-সভাপতি প্রফেসর (অব:) হারুন অর রশিদ। এতে বক্তব্য রাখেন,ক্যাব লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, লালমনিরহাট সদর উপজেলার সভাপতি শহীদ ইসলাম সুজন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,কালীগঞ্জ উপজেলার সভাপতি ডাক্তার নুরুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মৃধা। এ সময় বক্তারা অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদ জানান। এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য (০)





image

১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শি...

নিউজ ডেস্কঃ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর...

image

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

নিউজ ডেস্কঃ ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর র...

image

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে সোনা, রুপা ও নগদ অর্থ ছিনতাই, ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় দোকান বন্ধ ...

image

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোল বন্দরে আমদা...

বেনাপোল প্রতিনিধি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি...

image

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার...

  • company_logo