ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বারথা এলাকার রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বারথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে মরদেহটি রাস্তার পাশের ঝোপের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)