ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক অভিযানে ১ কেজি ৪০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কান্দাপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে ডানো ব্যাপারি (৪১) এবং বিল মাগুরাটা এলাকার মৃত কোরবান আলীর ছেলে মোঃ তারা মিয়া (৩৮)। উভয়ের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়।
মঙ্গলবার টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডানো ব্যাপারিকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।
অপর এক অভিযানে এসআই আবুল বাশারের নের্তৃত্বে পুলিশের অপর একটি দল সোমবার বিকেল ৫.২০ টার সময় বিল মাগুরাটা এলাকায় অভিযান চালিয়ে তারা মিয়াকে গ্রপ্তার করে। এসময় তারা মিয়ার হেফাজতে থাকা ৪০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টাঙ্গাইল থানা এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পাবনা জেলার ভাজুরা থানার কলেজপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ সম্রাট (২৯), টাঙ্গাইল সদর উপজেলার সবুজবাগ এলাকার আশরাফ আলীর ছেলে তালহা (১৯), কাগমারি এলাকার আকবর হোসেনের ছেলে হাসিবুল হাসান(২৭), ঘাটাইল উপজেলার চাপরি বাজারের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ রাজিব (২৯) এবং বাড়ইপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে মেহেদী হাসান সনেট(২২) কে বিভিন্ন মেয়েদে সাজা ও অর্থ দন্ড প্রদান করেন। পরে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দরে পণ্য আনলোড করার সময় ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে তিনটি সফল অভিযানে বিভিন্...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার বেতি...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরে ধর্মীয় নেতাদের (Faith Lea...
রংপুর ব্যুরো : রংপুর নগরীর প্রেসক্লাব মার্কেটের একটি দোকানে ...

মন্তব্য (০)