• সমগ্র বাংলা

‎আদালতে জামিনে মুক্তি পেলেন সেই জামায়াত কর্মী সাওদা সুমি ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে আটক ভোলা জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমি আদালতে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।

‎সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। এর আগে, রোববার রাতে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে সোমবার তাকে ভোলার আদালতে পাঠায় পুলিশ।

‎জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ওই নারীকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট ফেসবুকে করায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। তবে ওই নারী জামায়াতের কর্মী কিনা সেটি আটকের সময় জানা যায়নি বলেও জানান তিনি।

‎এদিকে, জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া সাওদা সুমিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার একটি তিন বছরের বাক্‌প্রতিবন্ধী সন্তান রয়েছে। সে শিশুটিকে মা ছাড়া কেউ লালন-পালন করতে পারে না।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo