• সমগ্র বাংলা

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। সেই সাথে তার ব্যবহৃত মোটরসাইকেল ও শার্ট জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ মিডিয়া সেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আটককৃত গোলাম মোস্তফা রাব্বি নওগাঁ সদর উপজেলার  কাদোয়া উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। 

জানা যায়, গত সোমবার বিকালে দশম শ্রেণীর ওই ছাত্রী স্কুল ছুটির পর পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাকে সড়কে একা পেয়ে অজ্ঞাতনামা এক তরুণ মোটরসাইকেল চালিয়ে তার পথরোধ করে। এরপর তার গায়ে হাত দিয়ে ব্যাড টাচ করে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর থেকেই ছাত্রীটি ডিপ্রেশনে ভুগছিল। এরপর ভয়ে আর স্কুলে যাবে না বলে পুলিশ সুপারের নিকট সংবাদ আসে। বিষয়টি পুলিশ সুপার তাৎক্ষনিক জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আসামি সনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আটক করার নির্দেশ দেন। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যাবহার করে প্রথমে মোটরসাইকেলটি সনাক্ত করে। পরবর্তীতে অভিয়ান পরিচালনা করে গোলাম মোস্তফা রাব্বিকে তার নিজ বাড়ি থেকে আটক করে। সেই সাথে তার ব্যবহৃত মোটর সাইকেল এবং যে শার্ট গায়ে ছিল সেটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি সত্য বলে বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। সেই সাথে অতীতেও স্কুল ছাত্রীদের ইভটিজিংসহ এমন কাজ করেছে বলেছে বলে স্বীকার করে। 

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মা  সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা দায়ের করেছে। সড়কে ইভটিজিংকারী অথবা স্কুল ছাত্রীদের ব্যাড টাচকারী ব্যক্তিদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।

মন্তব্য (০)





image

বেনাপোল স্থল বন্দরের ক্রেনের তার ছিড়ে একজন নিহত একজন আহত

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দরে পণ্য আনলোড করার সময় ...

image

টেকনাফে ৬৪ বিজিবি"র একাধিক অভিযান: দুই লাখ ত্রিশ হাজার ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে  তিনটি সফল অভিযানে বিভিন্...

image

মানিকগঞ্জে রাস্তার পাশ থে‌কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপ‌জেলার বেতি...

image

টাঙ্গাইলে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবয়াসী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক অভিযানে ১ কেজি ৪০ গ্রাম গ...

image

জামালপুরে ধর্মীয় নেতাদের নিয়ে ‘মেনকেয়ার ফলো-আপ সেশন’

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরে ধর্মীয় নেতাদের (Faith Lea...

  • company_logo