ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলী আদালতে দিলরুবা আক্তার নামের এক নারী মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাবেক স্পিকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করেন। নিহত মুসলিম উদ্দিন পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা দীর্ঘ সময় এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...
নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

মন্তব্য (০)