• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ (সোমবার, ৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎এসময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌঁছে দেন ভারতীয় হাইকমিশনার। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়েও কথা হয়। পাশাপাশি, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

‎বাংলাদেশ ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়েই ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

‎এদিকে, ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে আগামীকাল মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সফরকালে তারা ভারতে সৌজন্য সফরও করবেন।

মন্তব্য (০)





image

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জা...

image

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শ...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...

image

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাট...

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

  • company_logo