ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি যাচাইয়ে ঝটিকা সফরে গিয়ে একথা বলেন তিনি।
এ সময় তিনি উল্লেখ করেন, সকাল ৯টার মধ্যে অফিসে থাকার কথা থাকলেও নয়টা দশ পর্যন্ত ৩০ থেকে ৩২ শতাংশ কর্মকর্তা কর্মচারী অফিসে এসেই পৌঁছাননি। এসময়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
যারা দেরিতে অফিসে এসেছেন তাদের সবার নাম ও ফোন নম্বর নোট নেন তিনি। পুরো বিষয়টি পর্যালোচনা করে একটি প্রতিবেদন খুব শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেয়া হবে বলেও জানান তিনি। জানান, মন্ত্রী পুরো প্রতিবেদন দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জা...
নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...
নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...
নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

মন্তব্য (০)