• সমগ্র বাংলা

মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় ইউএনওর হানা, দেড় লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে হেলিপ্যাড সংলগ্ন এলাকায় আল মুমিন ব্যাটারি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন ঘিওর উপজেলার নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম।

জানা যায়, কারখানাটির কোনো ধরনের পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছিল না। এছাড়া সেখানে কোনো বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা ছিল না। ফলে কারখানাটি থেকে ভয়াবহ পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। অভিযানের সময় কারখানার ভেতরে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদনের কার্যক্রম চলতে দেখা যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক আল মোমিনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘিওর উপজেলার নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম ব‌লেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo