• খেলাধুলা

পাবনায় প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে উৎসবমুখর পরিবেশে ‘মুলাডুলি প্রিমিয়ার লীগ ২০২৬ (সিজন-৩)’ এর অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত আটটার দিকে মুলাডুলি বাজার মুক্ত মঞ্চে এই ক্রিকেট খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার খেলায় মোট ১০টি দল অংশগ্রহণ করেছে। নিলাম অনুষ্ঠানে ১৭০ জন খেলোয়াড়কে বিক্রয় করা হয়। লটারির মাধ্যমে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের দাম নির্ধারণ করে দলে অন্তর্ভূক্ত করেন। খেলোয়াড়দের সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত মূল্যে ক্রয় করেন দলগুলো।

জোয়ার্দ্দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু তালেব জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম রকিব ও অনিক খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে লটারির কুপন তোলার মাধ্যমে নিলাম কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল হক শরীফ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব জোয়ার্দ্দার বলেন, ‌‘এলাকার যুব সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। দিন দিন যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে; তারা যাতে সুস্থ ধারার বিনোদনে যুক্ত থাকে এবং মাদকের পথে পা না বাড়ায়, সেজন্যই আমরা নিয়মিত এই খেলার আয়োজন করেছি।'

ব্যতিক্রমী এই খেলোয়াড় নিলাম অনুষ্ঠান দেখতে মুলাডুলি বাজার ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, ২০২৪ সালে প্রীমিয়ার লীগে জোয়ার্দ্দার এন্টারপ্রাইজ বিজয়ী হয়েছিল।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

  • company_logo