• সমগ্র বাংলা

চাটমোহরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) পাবনার চাটমোহর উপজেলা শাখার কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে চাটমোহর উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে চাটমোহর উপজেলা (বিসিডিএস) চাটমোহর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক এফএম হুমায়ুন কবির খোকন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, বিসিডিএস পাবনা জেলা শাখার সহ সভাপতি তারেক ইবনে আনসার, কিমিয়া'র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোস্তফা জামাল শামীম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন, বিসিডিএস পাবনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মকলেছুর রহমান বিদুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু প্রমখ।

এসময় চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়ের সভাপতি, সম্পাদক ও পৌরসভার ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের সকল ঔষদ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তব্য বক্তরা বলেন, পাবনা জেলা কেমিস্টস্ এন্ড ডাগিস্টস্ সমিতি একটি সুশৃঙ্খল ঔষধ ব্যবসায়ী সমিতি। এ সমিতি সরকারের সকল ধরনের নিয়ম কানুন মেনে সরকার নির্ধারিত মূল্যে জনগণের মাঝে ঔষধ বিক্রয় করে থাকে। নকল ও ভেজালমুক্ত ঔষধ সরবরাহে এ সমিতির সকল সদস্য বদ্ধ পরিকর।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo