• সমগ্র বাংলা

সরকার খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট শুরু হয়েছে। চৈত্রের প্রচন্ড উত্তাপে প্রায় শতাধিক সার্ফার সার্ফিং বোট নিয়ে উর্মি-তরঙ্গে চ্যালেঞ্জে মেতে উঠেছে। প্রতিযোগিতায় ২৫ জন নারী সার্ফার রয়েছে। ৩ এপ্রিল (শুক্রবার) সকালে ১১টায় লাবনী পয়েন্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সারাদেশে নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয় সাতটি ইভেন্টে মেধা অন্বেষণ করা হবে।

তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে সরকার খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু করেছে এবং ক্রীড়া কার্ড প্রদান শুরু করেছে। যার মাধ্যমে খেলোয়াড়রা বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কক্সবাজারে সার্ফিং খেলার সঙ্গে যুক্ত তরুণরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সার্ফিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) এ কে এম মুজাহিদ উদ্দিন, ওয়ার্ল্ড আর্চারীর এশিয়া সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্বাগত বক্তব্য রাখেন  বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন।

কক্সবাজার জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএসপিএ'র কক্সবাজার  সভাপতি সাংবাদিক এম আর মাহবুব। 

অনুষ্ঠানে বাংলাদেশ সার্ফিং দলের হয়ে এশিয়া সার্ফিংয়ে অংশ নেয়া সাত সার্ফারকে সংবর্ধিত করা হয়।

পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে দু'দিনের এই সার্ফিং টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম (ফুটবল), রামু বিকেএসপি কক্সবাজার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

জামালপুরে সরকারি নির্দেশনা অপেক্ষা করে আলোকসজ্জায় চলছে মেলা

জামালপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা না মেনে জমকালো আলোকসজ্জ...

image

বীরগঞ্জে সিজারে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা ভাংচুর আগ...

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি...

image

গণমাধ্যমকর্মীদের উপরে নির্যাতনের অপরাধ তামাদি হতে দেওয়া হ...

পাবনা প্রতিনিধি : নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অন...

image

গাইবান্ধায় বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ ...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরের উত্তর খোলাহাটি গ্রামে ...

image

গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী, পূর্ণাঙ্গ ন...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo