ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে তাকে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। তারা আরও জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে সবার সাথে অল্প অল্প কথা বলছেন তিনি।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তারপর গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার থেকে এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুর যান তিনি।
এদিকে গত মঙ্গলবার বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তার।
নিউজ ডেস্কঃ বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও ব...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কো...
নিউজ ডেস্ক : দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার কর...
নিউজ ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামে...

মন্তব্য (০)