• সমগ্র বাংলা

মেলান্দহে পুলিশের অভিযানে পালাল মাদক কারবারিরা, উদ্ধার ৬ কেজি গাঁজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি গাঁজা ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান।

এর আগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টা দিকে উপজেলার দুরমুট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুরমুট উত্তরপাড়া এলাকায় একটি বসতঘরে কয়েকজন মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন খবরে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় রাত আনুমানিক আড়াই-টা দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ওই বস্তার ভেতর থেকে তিনটি পুটলায় রাখা মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পলাতক আসামি হিসেবে দুরমুট উত্তরপাড়া এলাকার মো. হৃদয় (২৫), মো. জীবন (২১) ও মো. ময়না (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ আরও জানায়, পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় তরুণদের কাছে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo